1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভাঙ্গুড়ায় নুরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৫৪২ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর এবং দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে পৌরসভার শরৎনগর বাজার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল।

এসময় উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিক,উপজেলা যুব অধিকার পরিষদের নেতা নাজিম উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের নেতা আতাউর রহমান, নাইমুল ইসলাম,দিলপাশার ইউনিয়ন গণ অধিকার পরিষদের আহবায়ক আরজু আলী, সদস্য সচিব হুমায়ুন কবির প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের শরৎ নগর বাজার এলাকা প্রদক্ষিণ করে।

মানববন্ধন থেকে ভিপি নুরের ওপর সেনা ও পুলিশ সদস্যদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host