1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

চাটমোহরে গাঁজাসহ গৃহবধূ আটক

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭৬ সময় দর্শন

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে র‌্যাব। আটককৃত গৃহবধূ আকলিমা বেগম (৫৫) উপজেলার  ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর হাটপাড়া গ্রামের কবির উদ্দিনের স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ আগস্ট) রাত দশটার দিকে র‌্যাব-১২ পাবনা সিপিসি-২ এর একটি দল মো. ইব্রাহিম খলিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় কবির উদ্দিনের বাড়ির বসত ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃত মাদক ব্যবসায়ী আকলিমাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host