1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

পাবনা-৩ আসনে সাবেক এমপি আনোয়ারুল ইসলামের গণসংযোগ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

পাবনা-৩ আসনের সাবেক এমপি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম সোমবার (১১ আগস্ট) দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন।

তিনি একাধিক পথসভায় বক্তব্য দেন। কে এম আনোয়ারুল ইসলাম আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করার পাশাপাশি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক দেশ গঠণে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

সাবেক এই এমপি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাটমোহর পৌরসভাসহ উপজেলার মথুরাপুর,মূলগ্রাম,ডিবিগ্রাম ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। মূলগ্রাম নিচু বাজার,কাঠালবাড়িয়া,বামনগ্রাম,কামালপুর,কাটাখালী ও মথুরাপুরে একাধিক পথসভায় বক্তব্য দেন। এসময় এলাকার মানুষ চাটমোহর থেকে বিএনপির এমপি প্রার্থী দেওয়ার জন্য দাবি জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সৈকত মেম্বার,শেখ আসাদ,বাকিবিল্লাহ,লিয়াকত হোসেন,রফিকুল ইসলাম মাস্টার,উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন,যুবদল নেতা সাগর,ছাত্রদল নেতা ফয়সাল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম,সদস্য সচিব আসাদুজ্জামান লেবু,স্বেচ্ছাসেবক দলের পৌর আহবায়ক খায়রুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host