1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৫ নারীসহ নিহত ৬

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২৬ সময় দর্শন

বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। আজ সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুরে আইড়মারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, রাজশাহী থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩-৯৭৯২) ঢাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-৪৮৬৪) বনপাড়ার দিকে আসছিল। এসময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছালে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারি পরিচালক আখতার হোসেন বাসসকে বলেন, ‘দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা চার নারীসহ পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হন। এক নারীসহ গুরুতর আহত দুইজনকে বড়াইগ্রাম উপজেলা হেলথ কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত আহত-নিহতদের পরিচয় জানা যায় নি।’

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ যৌথভাবে এ উদ্ধার কাজ পরিচালনা করে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host