1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

পাবনা মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনায় অধ্যক্ষসহ ৩ জন আটক

পাবনা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৫৩ সময় দর্শন

পাবনা ঈশ্বরদী উপজেলায় মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ৩ দিন ধরে শিকল দিয়ে পা বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঈশ্বরদী সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া বুড়া দেওয়ান ন‚রানী হাফিজিয়া মাদ্রাসায় এই শিশু নির্যাতনের ঘটনা’টি ঘটে। আটককৃতরা হলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মমিন, শিক্ষক পিয়ারুল ইসলাম ও সিনিয়র শিক্ষার্থী সাব্বির আহমেদ। পুলিশ (০৯ অক্টোবর) শুক্রবার রাতে শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িতদের আটক করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে। নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী জানায়, তিন দিন তাঁকে শিকল দিয়ে বেধেঁ রেখে মারধর করা হয়েছে। তাছাড়াও তাঁকে সাতবার মাটিতে থু থু ফেলে তা চাটানো হয়েছে।

 

ঈশ্বরদী থানার ওসি শেখ নাসীর উদ্দিন বলেন, এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত শিশুটিকে উদ্ধার করি এবং ঘটনার সাথে জড়িতদের আমরা আটক করি।শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শিক্ষার্থীর মা মূর্শিদা খাতুন জানান, মাদ্রাসায় শিক্ষার নামে শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য না করতে পেরে শিশু শিক্ষার্থী মোবারক মাদ্রাসা থেকে পালিয়ে দাশুড়িয়ায় খালার বাড়িতে চলে যায়। সেখান থেকে বুঝিয়ে তাকে গত বুধবার (৮ অক্টোবর) মাদ্রাসায় ফেরত পাঠানো হয়। এরপর মাদ্রাসার এক শিক্ষক তাকে ৩দিন লোহার শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host