1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৮ সময় দর্শন

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

এসময় গরু চোরা কারবারিরা বিএসএফের টহল দলের উপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। পরে বিএসএফ ৪ থেকে ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এক পর্যায়ে বিএসএফ টহল দল চোরা কারবারিদের উদ্দেশ্যে ৩-৪ রাউন্ড গুলি ছুঁড়লে বাংলাদেশী নাগরিক মো. শফিকুল ইসলাম (৪৫) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহতের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি সময়ের কণ্ঠস্বরকে জানান, বিএসএফকে পতাকা বৈঠক ও প্রতিবাদলিপি প্রেরণের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানানো হচ্ছে।

এছাড়াও চোরাকারবারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। ঐ এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

সূত্র: সময়ের কন্ঠস্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host