1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৭ সময় দর্শন

পাবনার ঈশ্বরদী থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার (০৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সরাইকান্দি ও পাবনার সদরের গোপালপুর এলাকায় ডিবির এক আভিযানিক মহড়াতে এ অস্ত্র-গুলিসহ আবু বক্কার (৫৪) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী ওয়ান শুটার গান, ৫৬ পিস তাজা কার্তুজ (গুলি) উদ্ধার করে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম দীর্ঘ সময় অনুসন্ধান করে অভিযান পরিচালনা করে ঈশ্বরদীর সরাইকান্দি ও পাবনার গোপালপুর এলাকায়। পরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আবু বক্কার নামে একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত ওই ব্যক্তির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ‘আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host