1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

গুরুদাসপুরে ‘জিয়া খাল’ পুনরুদ্ধারের উদ্যোগ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার দীর্ঘদিনের উপেক্ষিত ‘জিয়া খাল’ অবশেষে পুনরুদ্ধারের পথে। খাল খনন, সংস্কার ও এর সঙ্গে আধুনিক কভার্ড ড্রেনেজ ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে পৌরবাসীর বহুল কাঙ্ক্ষিত পানি নিষ্কাশন সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

পৌরসভার চাঁচকৈড় এলাকার প্রায় ১ হাজার ৭৫০ মিটার দীর্ঘ এ খালটির দুই পাশে রাস্তা ও বৈদ্যুতিক লাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে। খালের সঙ্গে সংযুক্ত করা হবে চাঁচকৈড় পুরান পাড়া, মধ্যম পাড়া, গাড়িষা পাড়া ও তালুকদার পাড়ার ড্রেনেজ ব্যবস্থাও। এতে বৃষ্টির পানি ও বর্জ্য সরাসরি গোমানী নদীতে গিয়ে পৌর এলাকার জলাবদ্ধতা দূর হবে।

স্থানীয় বাসিন্দা আজাদ তালুকদার, স্বাধীন তালুকদার ও আব্দুর রউফ বলেন, জিয়া খাল পুনরুদ্ধার আমাদের বহুদিনের দাবি। এবার মানবিক ইউএনও ফাহমিদা আফরোজ খাল এলাকা সরেজমিন ঘুরে দেখে আশ্বাস দিয়েছেন দ্রুত খাল সংস্কার ও আধুনিক ড্রেন নির্মাণের। এতে আমরা আশান্বিত।

খালটি সচল থাকলে আগুন লাগার মতো দুর্ঘটনায় পানি সংকটেও পড়তে হবে না ফায়ার সার্ভিসকে—এমনটিও মনে করছেন স্থানীয়রা।

বুধবার (২৫ জুন) খাল এলাকায় পরিদর্শন করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা এলজিইডি ইঞ্জিনিয়ার মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, পৌর প্রকৌশলী মো. ইউসুফ আলী, সোনালী ব্যাংকের ম্যানেজার মনিরুজ্জামান রাসেল, পৌর সচিবসহ গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, খালটিকে প্রকল্পের আওতায় এনে দখল মুক্ত করে পুনঃখনন ও সংস্কার করা হবে। নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।

সূত্র: আমার সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host