1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ইয়াবা ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৮৪০ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বুধবার রাতে ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন (২৮) কে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ । রিপন ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের আব্দুল ফকিরের ছেলে।

ভাঙ্গুড়া থানার এসআই শরিফুল ইসলাম, এএসআই কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে নূরনগর বাজারে ডেকোরেটরের দোকানের সামনে থেকে ১০ পিচ ইয়াবাসহ রাত ৮টার দিকে রিপন কে আটক করে। এ সময় পুলিশ তার নিকট থেকে দশ পিচ ইয়াবা উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host