1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

কোন নির্বাচন কখন হবে, তা সিদ্ধান্ত নিবে সরকার: ইসি সানাউল্লাহ

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১১৫ সময় দর্শন

নির্বাচন কমিশনের বাইরে এনসিপির করা আন্দোলন নিয়ে সাংবাদিকদের সম্মুখে মুখ খুললেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

এনসিপির আন্দোলনে স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচনের দাবি জানান। এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, “রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা নির্বাচন কমিশনের হাতে নেই। সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা।”

বুধবার (২১ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ কথা জানান সাংবাদিকদের।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি প্রশ্ন তুলছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সানাউল্লাহ বলেন, আমরা রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে।

ইসির অধীনে নির্বাচনী প্রচারের একটি পাইলট প্রকল্প নেওয়া হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, নীতিগত অনুমোদন হয়ে গেছে। চূড়ান্ত করার জন্য একটু সময় লাগবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host