1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীর নামে মামলা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৪৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় ও ইউনিয়ন বিএনপির আহবায়ক মোজাম্মেল হকের অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতাকর্মী সহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে। সোমবার ( ১২ মে ) রাতে অষ্টমনিষার বিএনপি কর্মী ময়ছের আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে-উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বশির আহমেদ, অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের সচিব ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফ হাসান নটু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল হাসান বিপ্লব, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইমরান হোসেন রানাসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে ।

ওসি জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এক বিএনপি কর্মী ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০/৪৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের ধরতে অভিযান অব্যহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host