1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্তৃক ফের দেশীয় তৈরি বন্দুক উদ্ধার

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৯৪ সময় দর্শন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি কর্তৃক ফের দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে বিজিবির অভিযানে ফের ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক ১টি বল্লম উদ্ধার করা হয়েছে । বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) ভোর রাতে পরিত্যক্ত অবস্থায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ১১ বিজিবির অধিনস্থ চাক ঢালা বিওপির নায়েক সুবেদার মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ২কিঃমিঃ দক্ষিণে সীমান্তের ৪২ নং পিলার এলাকা হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে হামিদাপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বিজিবির উপস্থিত টের পেরে সন্ত্রাসিরা পালিয়ে যায়।

 

এ সময় ঘটনাস্থল থেকে মালিক বিহীন দেশী তৈরি ১ টি একনলা বন্দুক ১ টি বল্লম উদ্ধার করে বিজিবি নিয়মিত এ টহল দল। উদ্ধারকৃত অস্ত্র নাইক্ষ্যংছড়ি থানায় জমা করা হয়। উল্লেখ্য, সম্প্রতি বিজিবির নবাগত জোন কমান্ডার যোগদানের পরে আরো ৩ দাপে প্রায় ১৭ টির মত অগ্নেঅস্ত্র উদ্ধার করা হয়। এবিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ ঘঠনার সত্যতা স্বীকার করে প্রতিবেদককে জানান, সিমান্তে মদক, নারী, শিশু,পাচারকারি সহ সন্ত্রাসিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host