1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ব্যারিস্টার তুরিন আফরোজ উত্তরা থেকে গ্রেফতার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ সময় দর্শন

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ডিএমপি’র মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরায় তার বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানাগেছে, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host