1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

ইরি-বোরো মাঠে সবুজের সমারোহ

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া:
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৪৩৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বিস্তীর্ণ ইরি-বোরো ধানের মাঠে কৃষকের সোনালী স্বপ্ন দোল খাচ্ছে। মাঠের পর মাঠ জুড়ে সবুজের সমারোহ। কৃষক  ধান ঘরে তুলতে ধান গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে।

এ উপজেলায় চলতি রবি মৌসুমে ৭০৫০ হাজার ৬১৭ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয় যা লক্ষ্যমাত্রার চেয়ে  ২৩৮ হেক্টর  বেশি। আবহাওয়া অনুকূল থাকলে চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ধানের বাজার মূল্য ভালো থাকায় এবং সার, কীটনাশকের দাম কম থাকায়   কৃষক এবার ধান চাষে আগ্রহ দেখিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক জমিতে সেচ, সার  ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছে। বড়পুকুরিয়া গ্রামের প্রান্তিক কৃষক কুদ্দুস জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার ইরি বোরো মৌসুমে সারের পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা  করায় দাম কম ছিল এবং কীটনাশকের ন্যায্য মূল্য থাকায় এ বছর কৃষক ধান চাষে আগ্রহী হয় এবং চাষ বেশি হয়।

কৃষক মামুন জানান, তিনি এবার সাড়ে ৩ শতক জমিতে ধান চাষ করেছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায়, সার সংকট না থাকায় এবং সময় মতো সেচ দিতে পারায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আগামীতে সামান্য বৃষ্টি হলে জমিতে রোগ বালাই লাগবে না, ফলন ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান জানান, আগামী ২ মাস আবহাওয়া অনুকূলে থাকলে, কোন প্রাকৃতিক  দুর্যোগ না হলে বোরোর বাম্পার ফলন হবে এবং কৃষক পাকা ধান ঘরে তুলতে পারবে।

তিনি জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চলতি রবি মৌসুমে বোরো ধানের (হাইব্রিড) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচি জিও-২৮০ অধীন উপজেলায়১০০০ কৃষকের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের বীজ প্রদান করেছে।এছাড়া আধুনিক পদ্ধতিতে বোরো ধান চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে বোরো ধানের (উফসী জাত) সমলয় চাষাবাদের জন্য উপজেলায় কৃষককে প্রণোদনা দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host