1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :

বিএনপি নেতা আনোয়ারুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া

মো. মেহেদী হাসান
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪১৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মরহুম এস এম আনোয়ারুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গোবিন্দপুর খেলার মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.শাহাদত হোসেন।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহীন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জয়নুল আবেদীন মিলন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, কৃষকদলের সভাপতি কুরবান আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মকবুল হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, সদস্য সচিব হাসেম মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host