1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
শেরপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা - স্বপ্ন প্রতিদিন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেরপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪৪৩ সময় দর্শন

বগুড়ার শেরপুরে ধরমোকাম কবরস্থানের পশ্চিম পাশের চারমাথায় এলাকায় আকবর আলী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আকবর আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার মৃত আকিজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ। ২২ মার্চ (শনিবার) রাত এগারোটার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের স্বজনেরা জানান, রাত ৯ টার দিকে আব্দুল লতিফ নামের এক ব্যক্তি আকবর আলীকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তারা একসঙ্গে এলাকার একটি চায়ের দোকানে চা খান। পরে রাত এগারোটার দিকে প্রতিবেশীরা তাকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহ জামাল বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। এবং তার পাশেই একটি মোবাইল ফোন ও গায়ের চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হই এগুলো ওয়াার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার গ্রামের ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের। ঘটনার পর থেকেই আব্দুল লতিফ এবং তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহত আকবর আলীর স্ত্রী মাজেদা খাতুন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন,  ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এবং তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।  ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র, মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে।

সূত্র: এফএনএস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host