1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

পাবনা প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৫৪৪ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে ভাঙ্গুড়া ও মন্ডতোষ দুই ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময়  নিজ নিজ ইউনিয়ন পরিষদের স্ব-স্ব প্রার্থীদের সাথে তাদের সমর্থকবৃন্দ উপস্থিত ছিল।

উপজলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ অক্টোবর  ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হবে। আর এই ভোট গ্রহণকে সামনে রেখে এ দুই ইউনিয়ন পরিষদের ভোটাদের মধ্যে নানান আলোচনা ও কৌতুহলের শেষ নেই। ৩ অক্টোবর ছিল মনোয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে  দুই ইউনিয়ন পরিষদের ১০ জন চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে শুধুমাত্র ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বর্তমানে ভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেবেন আওয়ামী লীগ বিএনপিসহ মোট ৪জন। তারা হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত মো. বেলাল হোসেন খাঁন। তার প্রতীক নৌকা। বিএনপি সমর্থিত মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ। তার প্রতীক ধানের শীষ। স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম ফারুক টুকোন। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। অপর স্বতন্ত্র প্রার্থী জাহিদুজ্জামান তিনি পেয়েছেন আনারস প্রতীক।

অপরদিকে মন্ডতোষ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী পাঁচজনের মধ্যে কেহই ৩ তারিখে তাদের মনোনয়ন প্রত্যাহার করেন নি। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আফছার আলী। তার প্রতীক নৌকা। বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. আকরাম হোসেন। তার প্রতীক ধানের শীর্ষ। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নুর ইসলাম মিন্টু। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। স্বতন্ত্র অপর চেয়ারম্যান প্রার্থী  আব্দুর রশিদ। তিনি পেয়েছেন আনারস প্রতীক। স্বতন্ত্র অপর চেয়ারম্যান প্রার্থী মো. জাকির হোসেন পেয়েছেন মোটর সাইকেল প্রতীক।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার রোকসানা নাসরিন জানান, ভাঙ্গুড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯জন , সাধারণ আসনে ২৯ জন। অপরদিকে মন্ডতোষ  ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা আসনে ৮জন, সাধারণ আসনে ২৫জন প্রার্থী রয়েছেন। সকল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host