1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

আড়াইশ’ পরিবারের জন্য তারেক রহমানের ইফতার সামগ্রী

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৮ সময় দর্শন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরে আড়াইশ’ দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

উপহারের প্রতিটি প্যাকেটে ছিল খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, সেমাই, চিনি, সয়াবিন তেল, ডাল, আলু ও পেয়াজ।

আজ শহরের লালদীঘি পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী।

এ সময় সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সোহাগসহ বিপুলসংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host