1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হওয়া আবরার ফাহাদের আত্মত্যাগের স্বীকৃতি : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া - স্বপ্ন প্রতিদিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত হওয়া আবরার ফাহাদের আত্মত্যাগের স্বীকৃতি : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫৫ সময় দর্শন

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তিসহ তার আত্মত্যাগকে স্মরণ করে একটি পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!

আবরার ফাহাদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাকে বর্বরোচিত ও নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আবরারের নির্মম মৃত্যু দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

সুত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host