1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চট্টগ্রামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মী গ্রেফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬৮ সময় দর্শন

অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৩৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার সিএমপি’র জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ওলামা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গ্রেফতারকৃতরা হলেন- ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজম (৬০), নুর উদ্দিন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), মো. মাসুদ চৌধুরী (৩৭), মো. রাকিব মৃধা (২০), বিষ্ণু নাথ (২৪), তোরাফ ফকির (৩৪), মো. তসলিম (২৩), মো. হাসান (২০), বাংলাদেশ আওয়ামী যুবলীগ চরলক্ষ্যা ইউনিয়নের সংগঠক মোহাম্মদ মহসিন (৩৬), মোহাম্মদ নাজিম উদ্দিন (৫৬), মো. নুরে আলম প্রকাশ নুরু (২৫), রবি (১৮), মো. নাহিদ (১৯), মো. মুন্না আমিন (৩১), আয়েশা বেগম (৩২), আনোয়ার সাদেক (২৬), মো. সুমন (২৫), আইমান জাওয়াদ নাবিল (১৮), মো. রবিউল প্রকাশ মালু প্রকাশ মাইল্লা (৩৫), মো. লোকমান (৬৬), মোহাম্মদ জামিল হোসেন (১৮), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য্য (২৭), মো. আনোয়ার (২২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিব (৩০), মো. ইমরান কাজী (২০), মো. সোহেল (৩১), মো. শহীদুল ইসলাম (৩০), রবিউল হোসেন (৩০), মো. সুজন (৩০), মো. জুয়েল (৩০), সৈয়দ আলম (২৬), সেলিনা আক্তার (২৪), হামিদা বেগম (৪০), মো. রাসেল (৪০) ও মো. লিয়াকত আলী (২৫)।

সিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে এক বা একাধিক মামলা আছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host