1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর

একমাসের মধ্যে রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো সিদ্ধান্ত নেবে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৫ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, বিদেশে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেন। যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ দিন। আপনাকে অতিশিগগিরই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। একমাসের মধ্যে না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

সালাহউদ্দিন বলেন, এই গণ-অভ্যুত্থানের পর সুস্থ ধারার রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনও ফিরতে পারবে না। দলটি যদি আবারও রাজনীতির সুযোগ পায়, তবে সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা। ৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে দেশে আর মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। সেই দলটিকে এখনও বিচারের আওতায় আনা হয়নি, শুধু মুখেই বলছে অন্তর্বর্তী সরকার।

যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, তাদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্ট কি মেম্বার চেয়ারম্যান করার জন্য হয়েছিল। এগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায় একটি গোষ্ঠী।’

সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে গণপরিষদ নির্বাচন নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, দ্বিতীয় রিপাবলিকের কথা আনছে। হয় তারা বোঝে না, নয়তো জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host