1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
গাছ রক্ষায় রাঙ্গামাটিতে বনবিভাগের পেরেক অপসারণ কর্মসূচি - স্বপ্ন প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

গাছ রক্ষায় রাঙ্গামাটিতে বনবিভাগের পেরেক অপসারণ কর্মসূচি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১০ সময় দর্শন

পরিবেশ রক্ষাসহ গাছের  রক্ষায় গাছ থেকে পেরেক অপসারণ কর্মসূচি পালন করেছে জেলা বন বিভাগ।

আজ বুধবার বেলা ১১টায় শহরের স্টেডিয়াম এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.  রুহুল আমিন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, জুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.মো জাহিদুর রহমান মিয়া, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম ইউসেফ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সোহেল রানা,জেলা জামায়াতের সাধারন সম্পাদক মনছুরুল হক, জেলা সদর রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হামিদ সহ সহকারী বন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচি উপলক্ষে জেলা শহরের বিভিন্ন এলাকা ও সড়কের পাশে থাকা গাছ গুলো থেকে বিভিন্ন সাইনবোর্ডসহ গাছে লাগানো পেরেক অপসারণ করা হয়।

সূত্র: বাসস

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host