1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস পালিত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯০ সময় দর্শন

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনা জেলার সদর উপজেলার টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন।

এ সময় পাবনা জেলার সদর উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর মো. আবু হেনা মোস্তফা কামাল, বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ পাবনা জেলার সভাপতি মো. রিফাত রহমান, সাধারণ সম্পাদক সোহানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ পাবনা জেলা শাখার আয়োজনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host