1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

জুলাইয়ের শহীদ-যোদ্ধাদের একুশে পদক উৎসর্গ মাহমুদুর রহমানের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪১ সময় দর্শন

একুশে পদক গ্রহণ করে আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ ও ভারতীয় হেজিমনির মিলিত শক্তির বিরুদ্ধে অবিস্মরণীয় লড়াই করে জনগণের মুক্তি ও রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এই রাষ্ট্রীয় সম্মান আমার দেশকে আরো দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একুশে পদক গ্রহণ করার পর বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের লড়াই চালিয়ে যাবে আমার দেশ। এই প্রতিজ্ঞা করছি, এই মঞ্চ থেকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব দীর্ঘজীবী হোক।

এসময় তিনি বায়ান্নর ভাষা শহীদ, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের শহীদ এবং চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। আমার দেশ পরিবারের পক্ষ থেকে একুশে পদক গ্রহণ করে জুলাই বিপ্লবের মহান শহীদ ও যোদ্ধাদের উৎসর্গ করেন মাহমুদুর রহমান।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host