1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

কনের বাড়িতে বর সেজে হাজির ২০ যুবক

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

কিশোরগঞ্জের ভৈরবে কনের বাড়িতে বরের বেশে হাজির ২০ যুবক। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এমনই ঘটনা ঘটেছে ভৈরব উপজেলার গোছামারা গ্রামে।

এমন ব্যতিক্রমী বিয়ের ঘটনায় বর দেখতে বিয়েবাড়িতে হাজির হয় এলাকার শতশত উৎসুক শিশু, কিশোর ও নারী-পুরুষ। ঘটনাটি এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

বরযাত্রীদের মধ্যে শেরওয়ানি পরে বিয়েবাড়ির গেটে ২০ জন বর হাজির হওয়ায় কে আসল বর সেটি না বুঝে গেট আটকাতেই বিপাকে পড়ে কনেপক্ষ।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়ার বর্তমানে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির বিসমিল্লাহ টাওয়ারের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের অ্যাসিস্টেন্ট পিআর আল আমিন মাহমুদ শিপনের ছেলে ছাব্বির হোসেন সজীবের সঙ্গে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মো. শাহ আলম মিয়ার মেয়ে জ্যোতি আক্তার স্বর্ণার বিয়ের দিনক্ষণ ঠিক হয় পারিবারিকভাবে।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার বিকেলে প্রাইভেট কার ও মোটরসাইকেলে শেরওয়ানি আর পাগড়ি পরে একসঙ্গে ২০ জন বর হাজির হন কনের বাড়িতে। এক বরযাত্রীতে এত বর দেখে অবাক কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা। ভিন্ন রকম অভিজ্ঞতায় বিয়ের আয়োজনে সামিলদের আনন্দের মাত্রা ছিল বহুগুণ। ২০ বরের উপস্থিতি ঘিরে দিনভর উল্লসিত থাকে বিয়েবাড়ি।

বর ছাব্বির হোসেন সজীব জানান, তার বিয়েতে বন্ধুরা মিলে বরযাত্রী হিসেবে ২০ জন বর সেজে যান। এতে বিয়ের আনন্দটা অনেক বেড়ে যায়।

কনে জ্যোতি আক্তার স্বর্ণা জানান, তার বরের সঙ্গে আরও ২০ জন বর সেজে এসেছেন। ব্যতিক্রমী এই বরযাত্রার বিষয়টি খুবই ভালো লেগেছে।

বরের বন্ধু আল আমিন বলেন, জীবনে তো আমরা অনেক বরযাত্রী গিয়েছি, এবার আমার বন্ধু বিয়েতে বন্ধু ছাড়াও আমরা আরও ২০ জন বর সেজে এসেছি। ভীষণ ভালো লাগছে। আমার বিয়ের সময়ও এমন ব্যতিক্রমী আয়োজন করার ইচ্ছে রয়েছে।

বরের ছোট ভাই জানান, তার বাবা ও পরিবারের ইচ্ছে ছিল বড় ভাই সজীবের বিয়েতে ২০ জন বর সেজে যাবে। এই বিয়েতে ছোট ভাই হয়েও বড় সেজে যাওয়াটা অন্য রকম একটি অভিজ্ঞতা হয়েছে। এই বিয়েটাকে স্মরণীয় রাখার জন্যই এই আয়োজন।

বরের বাবা আল আমিন মাহমুদ শিপন বলেন, বিয়ের অনুষ্ঠানে মানুষ বিভিন্নভাবে আনন্দ নিয়ে থাকে। আমার ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েতে একটু ব্যতিক্রমভাবে আনন্দ দেওয়ার। এজন্য এই আয়োজন করেছি। এমন আয়োজনে বরযাত্রী ও কনেপক্ষের সবাই অনেক আনন্দিত।তিনি বর ও কনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

ভিডিওগ্রাফার খোকন মিয়া বলেন, আমি কয়েক হাজার বিয়ের প্রোগ্রাম করেছি। এই প্রথম বিয়েতে এত বর দেখে খুবই আনন্দ উপভোগ করেছি। বর দেখতে শতশত মানুষ গেটে ভিড় জমায়। আসল জামাই খুঁজে পেতে অনেক কষ্ট হয়। আসলে আমাদের এলাকায় এরকম বিয়ে এটাই প্রথম। সবাই মিলে উপভোগ করেছি।

স্থানীয় বাসিন্দারা বলেন, এক বিয়েতে ২০ জন বর আসতে আগে কখনো দেখিনি। অনেক মজা লেগেছে বিষয়টা। প্রথমে আমরা একটু বিব্রতবোধ করলেও পরে সবাই জেনেছিলাম বরের বন্ধুরা বিয়ের পরিবেশটাকে একটু ব্যতিক্রমী করতেই এই আয়োজন করেছিল।

কনের দাদা বলেন, সত্যিই আয়োজনটা ব্যতিক্রম ছিল। বিষয়টি উপভোগ্য ছিল। এত বর থেকে আসল বর কে তা কনেই বেছে নেবে। তিনি তার নাতনি ও নানতি জামাইয়ের জন্য দোয়া চান।

 

সূত্র : ঢাকা পোস্ট

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host