1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার্থী (২০২৬) বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ‘ছেলের গুলিতে’ আহত বাবা: ময়মনসিংহে বিএনপির অফিস খোলা নিয়ে সংঘর্ষ একাত্তরে তো জন্মই হয়নি বিএনপির, একাত্তর তাদের হয় কীভাবে: শফিকুর রহমান জ্বালানি সংকটে রংপুরে সেচ বন্ধ, জমি ফেটে চৌচির সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দল থেকে বহিষ্কার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন নেইমার? হাম ও উপসর্গে আরো ১০ মৃত্যু জামালপুরে স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াবাসহ গ্রেপ্তার, দল থেকেও বহিষ্কার

নাটোরে ইংরেজী নববর্ষ পালনের সময় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ সময় দর্শন

নাটোর জেলায় বন্ধুদের সাথে ইংরেজি নববর্ষ পালনের সময় তিন তলা ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম ইসতিয়াক হোসেন (১৬)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

নিহত ছাত্রের বাবা ইকবাল হোসেন বাবু জানান, ইসতিয়াক থার্টিফাস্ট নাইট পালনের জন্য তার বন্ধু অনি’র বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। সেখানে সে অনিদের  বাড়ির তিন তলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করে।

রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নিচে পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় আজ থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host