1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে যাচ্ছে সরকার ক্ষমতার দেড় মাসেই বিএনপি সরকারের ৪১ হাজার কোটি ঋণ মব ফৌজদারি অপরাধ, থামাতে ব্যর্থ সরকার’- এনসিপির বিবৃতিতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সুরের মহাকাশে নক্ষত্রপতন, চলে গেলেন সংগীতশিল্পী আশা ভোঁসলে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন পাহাড়ীদের বৈসাবী উৎসব শুরু কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা: এলাকার পরিস্থিতি থমথমে, অতিরিক্ত পুলিশ মোতায়েন পোল্ট্রি খাত উৎপাদন খরচের চাপে চলতি অর্থবছরে উচ্চ মূল্যস্ফীতি থাকবে, প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ লোকসানের মুখে বিক্রেতারা, জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যায় দোকান বন্ধ

ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক এবার আলোকিত করলেন বেইলি ব্রিজ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৯ সময় দর্শন

প্রতিনিধি,ভাঙ্গুড়া : পাবনার ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি)তাসমীয়া আক্তার রোজী এবার আলোকিত করলেন বড়াল বেইলি ব্রিজ। পৌরসভার শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারের মধ্যে সংযোগ রক্ষা ছাড়াও বড়ালব্রিজ রেল স্টেশন এবং বাসস্ট্যান্ড এর যাত্রী সাধারণের পারাপারের ক্ষেত্রে এই বেইলি ব্রিজটি খুবই জনগুরুত্বপূর্ণ স্থাপনা। রাতের অন্ধকারে জণসাধারণ এই ব্রিজ পারাপারের সময় নানা সমস্যার সম্মুখিন হতেন। এছাড়া অন্ধকারে যানবাহন চলাচলের সময় নারী,শিশু ও বৃদ্ধরা প্রায়ই দূর্ঘটনার শিকার হতেন। তাই নাগরিক সাধারণের সুবিধার্থে বেইলি ব্রিজ আলোকিতকরণের  উদ্যোগ নেন পৌর প্রশাসক তাসমীয় আক্তার রোজী।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, প্রকল্পটি অতিব জনগুরুত্বপূর্ণ  বিধায় রাজস্ব খাতের অর্থে এটা বাস্তবায়ন করা হলো। তিনি আরো বলেন গত ৫ আগস্ট ব্রিজের বাতিগুলো ও বৈদ্যুতিক লাইন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় নাগরিক সাধারণের চলাচলে কষ্ট হচ্ছিল। গত শনিবার আলোকিতকরণের কাজ শেষ হয়। এজন্য কালবিলম্ব না করে  রবিবার সন্ধ্যায় পৌরসভার প্রশাসক সুইচ টিপে ব্রিজের সকল বাতি জ্বালিয়ে   আলোকিত করলেন। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম,সহকারী প্রকৌশলী মিনহাজুর রহমান,উপসহকারী প্রকৌশলী খোরশেদুল আলম,পৌরসভার হিসাব রক্ষণ অফিসার নাজমুল হুদা প্রমুখ ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি)তাসমীয়া আক্তার রোজী বলেন,নাগরিক সেবা বৃদ্ধি এবং জনগণের অসুবিধা দূরীকরণে পৌরসভার প্রশাসক ও কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছেন। তিনি আরো বলেন,ময়লা-আবর্জনা পরিস্কার, রাস্তা ও ড্রেন সংস্কার,মশা নিধন,ডাস্টবীন বিতরণ এবং রাস্তার বাতি জ্বালাতে কোনো ত্রুটি যাতে না হয় সেদিকে নজর রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও কল্যাণমূলক প্রকল্প প্রণয়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host