1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দেশে ওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ সময় দর্শন

বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের কোটিতম নিউ এনার্জি ভেহিকল (এনইভি) উৎপাদনের মাইলফলকও উদযাপন করেছে প্রতিষ্ঠানটি।

এই উদযাপনকে স্মরণীয় করতে বাংলাদেশে ‘বিওয়াইডি পাওয়ারপ্লে’ শীর্ষক তিন দিনব্যাপী এক কার্নিভালের আয়োজন করা হয়। তেজগাঁওয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে অবস্থিত বিওয়াইডি বাংলাদেশ ফ্ল্যাগশিপ শোরুমে ২১, ২২ ও ২৩ নভেম্বর এই কার্নিভাল আয়োজিত হয়।

বিওয়াইডি-ই বিশ্বের প্রথম গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান, যারা ১ কোটি গাড়ি উৎপাদনের এই যুগান্তকারী মাইলফলক অর্জন করল। অনবদ্য এই অর্জন উদযাপনে বিওয়াইডি বাংলাদেশ এ কার্নিভালের আয়োজন করে। উন্মুক্ত এই আয়োজনে এই কার্নিভালে অতিথিরা বিওয়াইডি গাড়ি টেস্ট ড্রাইভ করার সুযোগ পান।

এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের ডিজিএম ইমতিয়াজ নওশের বলেন, “৩০ বছর পূর্তি ও ১ কোটি এনইভি গাড়ি উৎপাদন উদযাপন উপলক্ষে এ রকম একটি আনন্দঘন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। মাত্র ৩০ বছরের মধ্যেই আমরা একটি প্রতিষ্ঠানের স্মরণীয় রূপান্তরের সাক্ষী হলাম। মাত্র ২০ জন কর্মীর ছোট্ট একটি স্টার্টআপ থেকে শুরু করে বৈশ্বিকভাবে ১০ লাখ মানুষের বহুজাতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটি। প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতি এবং আগামীর যোগাযোগকে স্বাচ্ছন্দ্যময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই আমাদের এই যাত্রার উদ্দেশ্য। এই ৩০ বছর পূর্তি আয়োজনে যারা অংশ নিয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে নিরলস কাজ করে যাবো।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host