1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

ফেনীতে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ছাত্র-শ্রমিককে জামায়াতের আর্থিক সহায়তা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ সময় দর্শন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জেলার দুইজন ছাত্র-শ্রমিককে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৪ আগস্ট শহরের মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার হামলায় তারা আহত হন।

আজ রোববার শহরের মহিপাল চৌধুরী বাড়ী এলাকার সুরুচী বেকারী সংলগ্ন আবদুল করিম ফরায়েজী বাড়ীতে মাহবুবুল হক রিয়াদ ও চাঁড়িপুর এলাকার আবদুস সালাম সড়কের জাহাঙ্গীর আলমের চিকিৎসা ও শারিরীক অবস্থার খোঁজখবর নেন দলের নেতারা।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমীর একেএম সামছুদ্দীন, বর্তমান জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারী আবদুর রহীম, সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, ১২ নম্বর ওয়ার্ড আমীর মিজানুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড শূরা ও কর্মপরিষদ সদস্য শহীদ উল্যাহ উপস্থিত ছিলেন। শেষে দুইজনের সুস্থতার জন্য দোয়া করা হয়।

জামায়াতের জেলা আমীর মুফতি আবদুল হান্নান বাসস’কে জানান, ৪ আগস্টে গুলিবিদ্ধ রিয়াদ ও জাহাঙ্গীরের চিকিৎসার্থে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুরু থেকে সহযোগিতা করা হচ্ছে।  রোববার দুইজনকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। রিয়াদ ফেনী সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী ও জাহাঙ্গীর একজন নির্মাণ শ্রমিক।

বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host