1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

পাবনার প্রবীন সাংবাদিক আব্দুর রশিদের ইন্তেকাল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ সময় দর্শন

পাবনার প্রবীন সাংবাদিক, পাবনা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক ভোরের ডাক পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি আব্দুর রশিদ (৭৬) সোমবার সকাল ১১ টায় পাবনা জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি স্ত্রী দুই ছেলে, নাতিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পাবনার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাবনা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সহকর্মি ও আত্মীয় স্বজন তার বাড়ীতে ভীড় করে।

বাদ এশা রাত ৮টায় পাবনা গোডাউনপাড়া ব্লুবার্ড কিন্ডার গার্টেন মাঠে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হয়। পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host