1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ সময় দর্শন

আইজিপি মোঃ ময়নুল ইসলাম এনডিসি শনিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছান তিনি।

জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেন। এ সময় রংপুর রেঞ্জ এর ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মজিদ,রংপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, রাকিব হাসান, তরিকুল ইসলাম, পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরের পার্কের মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের সাথে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host