1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দরকার ইসলামী আদর্শের সরকার : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৬০ সময় দর্শন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলাম এলে কী হবে আমাদের। তোমার বস্ত্রের দায়িত্ব সরকারের, তুমি অসুস্থ তোমার চিকিৎসার দায়িত্ব সরকারের।

ইসলাম এলে তোমার সন্তান মেধাবী, সরকার তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। তুমি দরজা খুলে শুয়ে থাকবে, পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু হচ্ছে না।

দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি। এসপি ডিসি ওসি চলে যায়। কিন্তু ঘুস থেকে যায়। এই পরিবর্তনে কাজ হবে না।

আমরা নীতির পরিবর্তন চাই। যারা খুনি তাদের তোমরা পছন্দ করো। এতে পরিবর্তন হবে না। ভালোকে বেছে নিতে হবে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না।

শনিবার ঈশ্বরদীর মরহুম খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে সংগঠনের ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত এক বিরাট সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন-অধ্যাপক আরিফ বিল্লাহ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মুফতি মোহাম্মদ জাকারিয়া, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

সূত্র: যুগান্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host