1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণে ইউএনও বিব্রত হলেন যে কারণে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান উন্মুক্ত আসনে পর্যবেক্ষণের সময় আওয়ামীলীগ নেতা আসন নিয়ে বসে পড়ায় বিব্রত হলেন ইউএনও নাজমুন নাহার। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায় বড়াল নদীর ফুট ব্রিজের ওপর।

জানাগেছে,সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিমার শান্তিপূর্ন বিসর্জন প্রত্যক্ষ করতে ঐ ব্রিজের ওপর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে  প্রশাসনের কর্মকর্তাদের বসার ব্যবস্থা করা হয়। উক্ত আসনে উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ড বসে ছিলেন।ঘটনাক্রমে উপজেলা পরিষদের গত মেয়াদের আগের মেয়াদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো.বাকি বিল্লাহ ওখানে এসে বসেন। তখন কর্মকর্তারা চা পান করছিলেন। আয়োজকদের  কেউ একজন তাকেও সেখানে বসতে বলেন এবং চা দিয়ে আপ্পায়ন করেন। এমন সময় তোলা একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হলে তা ভাইরাল হয় । আওয়ামীলীগ নেতার পাশে প্রশাসনিক কর্মকর্তা – বিষয়টি এভাবে উপস্থাপন করে কেউ কেউ সমালোচনাও করেন। প্রকৃতপক্ষে বিষয়টি তা নয়। যা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তা দের বক্তব্যে পরিষ্কার হয়।

এ বিষয়ে এসিল্যান্ড তাসমীয়া আক্তার রোজী বলেন, ফাঁকা চেয়ার থাকায় তিনি সেখানে গিয়ে হঠাৎ করেই আমাদের পাশে বসে পড়েন। তাকে তো আর তাড়িয়ে দিতে পারি না। আবার প্রতিমা বিসর্জন শেষ না করে চলেও আসতে পারি না। আমরা আসলে পরিস্থিতির শিকার।

ইউএনও নাজমুন নাহার বলেন, “এটা উপজেলা প্রশাসনের কোন অনুষ্ঠান ছিল না। আমি তাকে আমন্ত্রণও করিনি। এটা একটা সার্বজনীন উৎসব। হিন্দু সম্প্রদায়ের প্রতিমা বিসর্জনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আমরা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা একটি উন্মুক্ত স্থানে বসে পর্যবেক্ষণ করছিলাম। তখন আমাদের সবারই দৃষ্টি নদীতে প্রতিমার নৌকার প্রতি নিবদ্ধ ছিল। সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় একটা ফাঁকা চেয়ারে হঠাৎ সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহ একটি আসনে গিয়ে বসে পড়েন ”। এতে তিনি রীতিমত বিব্রত বোধ করেন বলেও জানান। তিনি আরো বলেন,ছবি দেখলেই বিব্রত হওয়ার বিষয়টি সবার কাছে সুস্পষ্ট হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host