1. admin@shwapnoprotidin.com : শাহীন স্বাধীন : শাহীন স্বাধীন শাহীন স্বাধীন
  2. shwapnotvbd@gmail.com : স্বপ্ন প্রতিদিন : স্বপ্ন প্রতিদিন প্রতিবেদন
  3. saif@gmail.com : এস. এম. সাইফ : এস. এম. সাইফ
চাটমোহরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত - স্বপ্ন প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

চাটমোহরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ সময় দর্শন

আগামী প্রজন্মকে সক্ষম করি,দূর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে রোববার পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস।

উপজেলা প্রশাসনের দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ছিল র‌্যালী,ভূমিকম্প ও অগ্নিনির্বাপকবিষয়ক মহড়া ও আলোচা সভা।সকাল সাড়ে ১০টায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে।

এই মহড়ায় স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদূয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

Author

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host