1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা 

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- ‘শিক্ষকের কণ্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’।উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজিজ মো. মহসীন আলী,ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধান শিক্ষক হেদায়েতুল হক,লামকান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম।এর আগে একটি র‌্যালি বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host