1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

দিলপাশার ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে অপসারণ

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৩ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নানকে অপসারণ করা হয়েছে। একই সাথে ইউনিয়নটির প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিলপাশার ইউপি চেয়ারম্যান ও  প্যানেল চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে পরিষদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।এঅবস্থায় পরিষদের জনসেবা অব্যাহত রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর  ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী ইউএনও’কে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে চিঠি  প্রদান করেন জেলা প্রশাসক। এ বিষয়ে ইউএনও নাজমুন নাহার বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে সেজন্য তাকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। এখন থেকে ওই ইউনিয়নের যাবতীয় কার্যক্রম তিনিই পরিচালিত করবেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব দেয় পরিষদের সদস্যরা। এর পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ইউপি সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host