1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল: এনএসসি’র তদন্ত প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান বিরলে শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন: যৌন নিপীড়নের অভিযোগ বিসিবি নির্বাচনে আসিফ-আমিনুলদের যেসব ‘অনিয়ম’ খুঁজে পেয়েছে এনএসসির কমিটি যখন নবাগতরাই কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে: বিশ্বকাপ অভিষেকের গৌরবগাথা ইউনুস সরকারের ১৮ মাসের বিলাসী ব্যয়ের দায় মেটাতে ২ মাসেই হিমশিম খাচ্ছে বিএনপি সরকার জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত বিসিবি বোর্ড ভেঙে এনএসসির অ্যাডহক কমিটি গঠন, সভাপতি তামিম আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে: ট্রাম্প চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা?

জিয়া সাইবার ফোর্স বিএনপি’র পক্ষে কাজ করছে-এডভোকেট শিমুল বিশ্বাস

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ সময় দর্শন

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,ওয়ান ইলেভেনের পর থেকে জিয়া সাইবার ফোর্স বিএনপি’র পক্ষে কাজ করছেন। এটি একটি অনলাইন মিডিয়া ও জনকল্যাণমুখী সংগঠন। এই সংগঠনের কার্যক্রমে জাতীয়তাবাদী রাজনীতি ও জনকল্যাণ মূলক কাজের প্রসার ঘটুক।তিনি সংগঠনটি আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য উদ্যোক্তাদের প্রতি পরামর্শ প্রদান করেন।আজ (২২ সেপ্টেম্বর) রবিবার বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলনে ভিডিও ফোনে প্রধান অতিথির  সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরৎনগর বাজার চত্বরে উপজেলা ও পৌর জিয়া সাইবার ফোর্সের উদ্যাগে এই কর্মী সম্মেলন হয়। পৌর বিএনপি’র সাবেক সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও ফোনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম হারুন অর রশীদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক রুবেল শেখ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন,উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাবেক উপদেষ্টা ছাত্রদল নেতা আলমগীর হোসেন ও হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক বায়েজিদ হোসেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host