1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

ভাঙ্গুড়ায় সাব-রেজিস্টারের বিরুপ আচরণে ক্ষুব্দ দাতা-গ্রহিতা !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩৫০ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সাবরেজিস্ট্রারের বিরুপ আচরণে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন এখানকার দাতা-গ্রহিতা। দলিল সম্পাদনের সময় তিনি প্রায় সকলের সাথে দুর্ব্যবহার করেন বলে একাধিক দাতা-গ্রহিতা জানিয়েছেন।

উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের রুপসী গ্রামের দৌলত হোসেন জানান,তার চাচাতো ভাই বোনের নিকট থেকে ক্রয়কৃত একটি জমি নিবন্ধনের জন্য গত বুধবার সাব-রেজিস্টারের এজলাসে উপস্থিত হলে তিনি অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন। এতে দাতারা অপমান বোধ করেন। ঢাকা থেকে আসা মিজানুর রহমান নামের এক দাতা বলেন,সম্প্রতি তোলা ফটো দলিলে লাগানোর পর সাবরেজিস্টার তা ছুঁড়ে ফেলে দেন এবং তাদের এজলাস থেকে বের করে দিয়ে নতুন করে ফটো তুলে আবার লাগিয়ে দিতে বলেন। অথচ ঐসব ব্যক্তিরা উচ্চ শিক্ষিত ও সম্মানীয় হিসাবে পরিচিত।

সরকারি চাকরিজীবী একজন মহিলা দাতা বলেন,সাবরেজিস্টার অপ্রাসঙ্গিক ভাবে বয়স জানতে চেয়ে তাচ্ছিল্য করেন। এজলাসে বসে এমন আচরণ তার শোভা পায়না। এছাড়া তার আচরণে মনে হয়েছে দাতা-গ্রহিতারা যেন আসামীর কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন! তিনি আরো বলেন,ঐ সাবরেজিস্টার সেবা ও সদাচরণের পরিবর্তে দাতা-গ্রহিতাদের সাথে দুর্ব্যবহার করা তার কর্তব্য মনে করছেন ! যা সরকারি সার্ভিস রুলের সম্পুর্ণ পরিপন্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেকক বলেন বর্তমান সাবরেজিস্টারের দুর্ব্যবহারে তারা অতিষ্ট হয়ে পড়েছেন। তিনি বেশিরভাগ সময় সকলের সাথে অসদাচরণ করেন। সিনিয়র এক দলিল লেখক বলেন,সাবরেজিস্টারের আচরণে সমস্যা আছে। কারণ পারিবারিক ভাবে তিনি বোধহয় বিনয়ী হতে শেখেননি।

এই অফিসে আসা অনেক দাতা গ্রহিতার সাথে আলাপে জানাগেছে,পুর্বে সেমস্ত সাবরেজিস্টার এখানে কাজ করেছেন তারা খুবই ভদ্র ছিলেন। সেতুলনায় বর্তমান অফিসারের আচরণ সম্পুর্ণ উল্টো। তারা আরো বলেন,ভাঙ্গুড়ার ইএনও মহোদয় এবং এসিল্যান্ড মহোদয়সহ  সকল কর্মকর্তাকে সকলেই শ্রদ্ধা করেন। তাদের ব্যবহারে এখানকার প্রতিটি মানুষ মুগ্ধ। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালনের সময়ও কারো সাথে অসদাচরণ করেননা।

এ ব্যাপারে সাবরেজিস্টার মুদাচ্ছির হাসান বলেন,তিনি কারো সাথেই অশোভন আচরণ করেননি তবে নিয়মের মধ্যে কাজ করতে বলায় অনেকেই অসন্তোষ্ট হতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host