1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভ্যালেন্টাইন ডে- ভালোবাসার ছবি পোস্ট করলেন ঋতাভরী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৭৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক : প্রেমের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে। চারিদিকে প্রেমের গন্ধ। শহর জুড়ে ভালবাসার মরসুম। বুধবার ভ্যালেন্টাইনস্‌ ডে। সাধারণ মানুষ থেকে তারকা, সকলেই এই ভালবাসার উৎসবে গা ভাসিয়েছেন। রঙিন হয়ে উঠেছে চারিদিক। নিজেদের মতো করে উদ্‌যাপন করছেন সকলেই। এই প্রেমের মরসুমে সাবেকি সাজে নিজের কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আর সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন তাঁর ভালবাসার মানুষ। সেই কারণেই ছবিগুলি নাকি এত জীবন্ত হয়ে উঠেছে।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই বিশেষ রাখঢাকে বিশ্বাস করেন না ঋটাভরী। নিজের প্রেমজীবনও লুকিয়ে রাখেননি। মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়কে যে মন দিয়েছেন তিনি, তা নিজেই জানিয়েছিলে অভিনেত্রী। তবে গত বছরের শেষ দিকে হঠাৎই গুঞ্জন উঠেছিল, বিচ্ছেদ হয়েছে ঋতাভরী-তথাগতর। সেই আলোচনা শুরু হওয়ার পর আরও বিরক্ত হয়েছিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমের পাতায় উগরে দিয়েছিলেন নিজের বিরক্তির কথা। সেই গুঞ্জনের জবাব দিতে লক্ষ্মীপুজোর সময় তথাগতর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ঋতাভরী। তার পরেও ঋতাভরীর নতুন প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই গুঞ্জন আবার উবেও গিয়েছে।

তবে ‘ভ্যালেন্টাইনস্‌ ডে-র’ কয়েক দিন আগে ভালবাসার মানুষের তুলে দেওয়া ছবি পোস্ট করলেন। না, তবে ভালবাসার মানুষ মানেই যে প্রেমিক, তা কিন্তু নয়। ঋতাভরীর ছবি তুলে দিয়েছেন তাঁর মা পরিচালক শতরূপা সান্যাল। মায়ের তুলে দেওয়া ছবি পোস্ট করে ঋতাভরী লিখলেন, ‘‘মা যখন ফোটোগ্রাফার!’’

নিজের কেরিয়ারের এক নতুন বাঁকে এসে উপস্থিত হয়েছেন ঋতাভরী চক্রবর্তী। গত বছরই ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ় ‘নন্দিনী’। এই সিরিজ়ে ঋতাভরীর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host