1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

সিংড়ায় চুক্তিপত্র ভঙ্গ করে দোকান ঘরে তালা দিলো মালিক পক্ষ

সিংড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯০ সময় দর্শন

দোকান মালিক ও মার্কেট মালিকের মধ্যে ১০ বছরের দোকান ভাড়া চুক্তিপত্র থাকলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ার ৪ বছর আগেই অতিরিক্ত ভাড়া দাবি করেন মার্কেট মালিক পক্ষ। এতে দিতে অস্বীকার করলে চুক্তির শর্ত ভঙ্গ করে দোকানে হামলা চালিয়ে কর্মচারীকে মারপিট ও দোকানের পণ্য সমাগ্রী ক্ষতি করে তালা ঝুলিয়ে দিলো মার্কেট মালিক পক্ষের লোকজন। নাটোরের সিংড়ার বাসষ্ট্যান্ড এলাকায় এম,এম জামান সুপার মার্কেটের মালিক মোঃ মতিউজামানের দ্বিতীয় স্ত্রী মোছাঃ খোদেজা বেগমের হস্তক্ষেপে ভাড়া চুক্তিপত্র ভঙ্গ করে ওই মার্কেটে অবস্থানরত অপুর্ব গিফট এন্ড কসমেটিকের দোকানে বুধবার সকালে এই হামলা ও তালা দেওয়ায় ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী দোকানের মালিক আকতার হোসেন অপুর্ব থানায় অভিযোগ করলে প্রশাসনের হস্তক্ষেপে দোকানের তালা খুলে দেওয়া হয়। ভুক্তভোগী দোকানের মালিক আকতার হোসেন অপুর্ব চুক্তিপত্র ভঙ্গের সুবিচার সহ প্রায় ১ লক্ষ টাকা পণ্য সামগ্রী ক্ষতিপুরনের দাবি করেন।

 

থানায় অভিযোগ সুত্রে জানা যায়-গত ১ ফেব্রয়ারী ২০১৪ ইং তারিখ হতে আগামী ৩০ জানুয়ারী ২০২৪ সাল পর্যন্ত ১০ বছর মেয়াদী ২লাখ টাকার জামানত সাপক্ষে প্রতি মাসে ৩৫০০ টাকা ভাড়া পরিশোধ শর্তে দোকান ঘরের চুক্তিপত্র স্বাক্ষর করেন মার্কেট মালিক ও দোকান মালিক পক্ষ। মালিক পক্ষ অসুস্থ থাকায় তাঁর দ্বিতীয় স্ত্রী মোছাঃ খোদেজা বেগম গত ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে হটাৎ অতিরিক্ত ভাড়া দাবি করেন। চুক্তির শর্ত ভঙ্গ করে ঘরের ভাড়া প্রতি মাসে ১০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করেন। দোকান পক্ষ আদালতে আইনের আশ্রয় নেন এবং আদালতের মাধ্যমে সেই ২০১৯ সালের ফেব্রুয়ারী মাস থেকে প্রতিমাসের ভাড়া প্রতিশোধ করে আসছেন। দোকানের কর্মচারী আজিজুল ইসলাম(২৪) জানান,বুধবার সকাল সাড়ে ৯ টায় দোকান খুলে বসে আছি। হঠাৎ মার্কেটের মালিকের স্ত্রী ৫/৬জন ভাড়াটে লোক নিয়ে দোকানে আসে। আমাকে হুমকি ধামকি দিয়ে বলে তোর মালিক কোথায়। আমি কিছু বুঝে উঠার আগেই দোকানে ঢুকে পন্য সামগ্রী ভাংচুর করতে থাকে আমি বাধা দিলে আমাকে মারপিট করে পরে তালা ঝুলিয়ে দেয়। ভুক্তভোগী দোকনের মালিক আকতার হোসেন অপুর্ব বলেন, ভাড়ার চুক্তি ভঙ্গ করে আমার দোকানে হামলা চালিয়ে কর্মচারীকে মারপিট সহ প্রায় ১ লাখ টাকার পন্য সামগ্রীর ক্ষতি করেছে। এছাড়া ওই হামলাকারী খোদেজা বেগম তার ফেসবুকে আইডিতে আমার বাবা এবং আমার পরিবার নিয়ে কুরুচি মন্তব্য ও নানা গালি গালাজ করছেন যা আমাদের মান ক্ষুন্ন করেছে। আমি সু-বিচার চাই। সিংড়া থানার এস আই ইলিয়াস হোসেন বলেন,অভিযোগের ভিত্তিতে আমি ওসি স্যারের অনুমতি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাদী পক্ষকে থানায় কাগজ পত্র আনতে বলা হয়েছে। মুলত সেখানে যাতে আইন শৃৃঙ্খলার বিঘ্ন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখবো। কাগজপত্র দেখে বিঙ্গ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host