1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

ভিমরুলের কামড়ে হাসপাতালে কৃষক 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২০৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় মাঠে মহিষ চড়াতে যাওয়ার সময় ভিমরুলের কামড়ে রঞ্জু আহমেদ (৪০) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গুমাণি নদীর ঘাটে এ ঘটনা ঘটে। আহত রঞ্জু একই ইউনিয়নের কৈডাঙ্গা চড়পাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে।

জানা গেছে, সকালে রঞ্জু তার চারটি মহিষ চড়ানোর জন্য মাঠে যাচ্ছিলেন। সাড়ে আটটার দিকে কৈডাঙ্গা গুমাণি নদী পার হওয়ার সময় ভিমরুল চাক থেকে উড়ে গিয়ে রঞ্জুকে আক্রমণ করে। এ সময় রঞ্জুর মাথা, হাতে, পেটে ও পিঠে ভিমরুল কামড় দেয়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরামুন্নাহার শেলী বলেন, রঞ্জুর শরীরে ১০টি ভিমরুল হুল বসানোর চিহ্ন পাওয়া গেছে। তাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host