1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

‘সন্ত্রাসের রাজনীতির প্রতীক বিএনপি-জামায়াত’

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫০ সময় দর্শন

বিএনপি, জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ড নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি প্রতিবেদন শেয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। 

বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে প্রকাশিত ‘সন্ত্রাসের রাজনীতির প্রতীক বিএনপি-জামায়াত’ শিরোনামের এই প্রতিবেদনের কিছু অংশ ক্যাপশন হিসেবে দিয়েছেন তিনি।

যাতে বলা হয়েছে, ‌‘গত দুই দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চরমপন্থী মিত্র জামায়াত-ই-ইসলামি এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে একটি ভয়ংকর রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে। যার বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবাদের নামে রাজপথে সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সহিংস ও প্রাণঘাতী হামলা, হিন্দু ও অন্যান্য ধর্মালম্বিদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা ও তাদের বাড়িতে অগ্নিসংযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ইত্যাদি।’

‘এসকল কাজে তারা প্রায়ই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি এবং হরকাতুল জিহাদের মতো সহিংস চরমপন্থী সংগঠনগুলোকে ব্যবহার করেছে এবং এখনও করছে। আজ যারা মানবাধিকারের কথা বলে বিদেশি দূতাবাস, বিদেশি মিডিয়া ও দেশের মিডিয়াতে সহমর্মিতার আবদার করছে, তাদের হাতেই লুণ্ঠিত হয়েছে বাংলাদেশের সর্বপর্যায়ের মানুষের মানবাধিকার।’

এরপর তিনি লেখেন, ‘এই প্রতিবেদনে বিগত দিনে বিএনপি জামাতের সহিংস রাজনীতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host