1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে দিলো ব্রাজিল হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদলের এক নেতার বিরুদ্ধে গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ

সাঁথিয়ায় আনসার ভিডিপির সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পাবনা :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২৫০ সময় দর্শন

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই স্লোগানকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সাঁথিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাঁথিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম জামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল-মাহমুদ দেলোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাবনা জেলা আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট শাহ্-আলম, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, আনসার ও ভিডিপি পাবনার সার্কেল অ্যাডজুট্যান্ট আসিফ ইকবাল ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যংক সাঁথিয়া শাখার ব্যবস্থাপক বশির উদ্দিন।

উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামছুন নাহার।

এ সময় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ২শ’ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।

সমাবেশে সাফল্য অর্জনকারীদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host