1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

সিসিইউ থেকে ৫৭ দিন পর কেবিনে খালেদা জিয়া

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৯৬ সময় দর্শন
সিসিইউ থেকে ৫৭ দিন পর কেবিনে খালেদা জিয়া

বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে ৫৭ দিন পর কেবিনে স্থানান্তর করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮ টায় মেডিকেল বোর্ডের সুপারিশে তাকে কেবিনে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, ‘মেডিকেল বোর্ডের সুপারিশে ম্যাডামকে (খালেদা জিয়া) রাত সাড়ে ৮ টার দিকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। কেবিনে সিসিইউ’র সব সুবিধাদি রাখা হয়েছে এবং সিসিইউ’র নার্সরা কেবিনে তার সেবায় নিয়োজিত থাকছেন।’

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কাজে নিয়োজিত রয়েছেন। তারা ইতিমধ্যে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর সুপারিশ করেছেন। সেই অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পঞ্চম দফায় আবেদনও করেন। কিন্তু সরকার সেই আবেদন নাকচ করে দিয়েছে।

জাহিদ আরও বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার অবস্থা আগের মতোই আছে। সবগুলো প্যারামিটার আগে মতোই উঠানামা করছে।’

এর আগে গত ১৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে কেবিনে ভর্তির পরদিনই লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার অবস্থার অবনতি হলে দ্রুতই তাকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। প্রায় ৫৭ দিন পর তাকে আবার কেবিনে নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host