1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণ অধিকার পরিষদের নেতা মামুন গ্রেপ্তার কুমিল্লার মুরাদনগরে শিশু ধর্ষণের প্রতিবাদ করায় মামার পায়ের রগ কেটে দিলেন ধর্ষকের বাবা শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯২ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত: বোর্ড ফি আত্মসাৎ কারাগারে বিনা চিকিৎসায় পচছে রাবি ছাত্রলীগের সাবেক নেতা তুহিনের পা, জামিন নামঞ্জুর চাঁদে আর্টেমিস-২ মিশন শেষ: ঝুঁকির মুহূর্ত পেরিয়ে পৃথিবীতে ফেরা আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে?

‘অভিষপ্তদের কোনো অভিষপ্ত আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না’ ভাঙ্গুড়ায় এমপি মকবুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৭৪ সময় দর্শন
‘অভিষপ্তদের কোনো অভিষপ্ত আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না’ ভাঙ্গুড়ায় এমপি মকবুল

ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
‘অভিষপ্তদের কোনো অভিষপ্ত আর প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। ষড়ন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। ষড়যন্ত্রকারিরা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল। তারা ইন্ডেমিনিটি বিল পাশ করে তাদের অপরাধের বিচারের পথ দীর্ঘদিন বন্ধ করে রেখেছিল। তার ভেবেছিল বঙ্গবন্ধু হত্যার বিচার আর বাংলার মাটিতে হবে না। কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বঙ্গবন্ধু হত্যকারিদের বিচারের আওতায় আনা হয়েছে। অবশিষ্টদেরও বিচারের আওতায় আনা হবে। স্বাধীন দেশ দিয়েছে বঙ্গবন্ধু। আর দেশের উন্নয়ন দিয়েছে এতিম জননী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ দিয়েছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। সেই ডিজিটাল সুযোগ নিয়ে ষড়যন্ত্রকারিরা এখনো যড়যন্ত্রে ব্যস্ত রয়েছে। কিন্তু সেই ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে রাস্তাঘাট ব্রীজ কালভার্ট, ডিজিটাল প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা , কৃষি, স্বাস্থ্য-চিকিৎসা,সহ সকল ক্ষেত্রে অভৌতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। মানুষকে আর না খেয়ে থাকতে হয় না। মানুুয়ের জীবন যাত্রার মান বেড়েছে। ভাঙ্গুড়া পৌর সভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার শহীদ বুদ্ধি জীবি দিবস উপলক্ষ্যে শরৎনগর বাজার এলাকায় কেজি স্কুল রোডে পৌর আওয়ামীলীগের দলীয় স্থায়ী কার্য্যালয় উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা গুলো বলেন।
পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন পৌর আওমীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র ও পৌর আওযামীলীগের সাধারণসম্পদক গোলাম হাসনাইন রাসেল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়ির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান হাসান আরিফ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আলহাজ্ব ওসমান গণি, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ফজলার রহমান, প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বরাত আলী, ১ নং কাউন্সিলর মোঃ ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল হাসান বিপ্লব, পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খাঁন, পৌর আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী গণ।

জানা যায়, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এর অক্লান্ত প্রচেষ্টায় পৌর আওয়ামীলীগ তার নিজস্ব স্থায়ী কার্য্যালয় পেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host