1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আবার নৌকার টিকিট আইভীর হাতে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৫ সময় দর্শন
আবার নৌকার টিকিট আইভীর হাতে

নিজস্ব প্রতিবেদক

টানা দুই মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করে আসা সেলিনা হায়াত আইভীর হাতেই আগামী নির্বাচনে নৌকার টিকিট তুলে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আইভীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সেলিনা হায়াত আইভী। আজকের মনোনয়ন বোর্ডে এই সিদ্ধান্তই হয়েছে।’

নারায়ণগঞ্জ সিটিতে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে চারজন নেতার নাম আসে। এর মধ্যে থেকে আইভীকেই আবারও বেছে নেয় আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host