1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইপিএলে সুরিয়াভানশির তাণ্ডব চলছেই গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি

পাবনায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৬৭ সময় দর্শন
পাবনায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
পাবনা প্রতিনিধিঃ
পাবনায় ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত। আহত হয়েছে আরো ৩ জন।১৩ অক্টোবর (শনিবার) বিকালের দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাবনা থেকে ছেড়ে আসা দ্রতগ্রামী একটি ড্রাম ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারীচালিত ভ্যান এর সাথে সংঘর্ষ ঘটলে শিশুসহ ৭ জন আহত হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় এক শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত’রা হলেন, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাচুরিয়ার মতিন বিশ্বাস’র মেয়ে পাবনা মহিলা কলেজের এইচএসসি মোছাঃ সিথী বিশ্বাস (১৮) ও সদর উপজেলা চরঘোষপুর শারিফ রহমানের শিশু সন্তান আব্দুল রহমান (৮ মাস)।
নিহতদের মরাদেহ পাবনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
ঘটনা স্থলে পুলিশ সড়ক দূর্ঘটনার বিষয় নিয়ে তদন্ত করছে বলে জানান সদর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম। তিনি বলেন, ঘটনা শোনার সাথে সাথে সেখানে এস আই জিয়াকে পুলিশ ফোর্স দিয়ে পাঠানো হয়েছে। সড়ক দূর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একজন শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো তিনজন। এই ঘটনার পরে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host