1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

ভাঙ্গুড়ায় পুলিশের কাজে বাধা দেওয়ায় আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৩

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৭৭ সময় দর্শন

বিশেষ প্রতিনিধি,ভাঙ্গুড়া(পাবনা):
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনসহ তিন জনকে ভাঙ্গুড়া থানা পুলিশ গ্রেফতার করেছে। অপর ব্যক্তিরা হলো ফরিদুপর উপজেলার বৃলাহিড়িবাড়ী গ্রামের ওয়াজেদ আলী ও সাইদুর রহমান। জযনাল আবেদীন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বাসিন্দা।

জানাগেছে, গতকাল বুধবার উপজেলার বিএলবাড়ি-বেতুয়ান সড়কে মাইকে ঘোষনা দিয়ে বৃলাহিড়িবাড়ী ও বেতুয়ান গ্রামের লোকজন লাঠি-সোটা এবং ধারালো অস্ত্র শ্বস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুলিশ তা প্রতিহত করে। এ সময় জয়নাল আবেদীন ও অপর ব্যক্তিরা পুলিশের কাজে বাধা প্রদান করে। এমনকি তারা ওসি তদন্ত নাজমুল হকের ঘারের উপর লাঠি দিয়ে আঘাত করে। এছাড়া এসআই ইব্রাহিম খলিল ও এসআই সাজেদুর রহমানের উপরও তারা লাঠিচার্জ করে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। তখন একটি পক্ষের লোকজন বিএলবাড়ি মার্কেটে কয়েকটি দোকান ঘর ভাংচুর করে।

এ ব্যাপারে জয়নাল আবেদীন ডিডিএন নিউজকে জানান,‘‘ওই ঘটনার সময় দুই গ্রামের লোকজনের সংঘর্ষ ঠেকাতে আমি পুলিশকে প্রত্যক্ষ ভাবে সহযোগিতা করেছি। তারপরও আজ বৃহস্পতিবার ভাঙ্গুড়া বাজারে এলে পুলিশ আমাকে গ্রেফতার করে’’। বিষয়টি রহস্যজনক বলে তিনি দাবি করেন।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত)মো: নাজমুল হক  ঘটনার সত্যতা স্বীকার করে ডিডিএন নিউজকে বলেন,পুলিশের উপর লাঠি চার্জ ও সরকারি কাজে বাধা প্রদানের জন্য বৃহস্পতিবার জয়নাল আবেদীনসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন ডিডিএন নিউজকে বলেন,ঘটনার সময় শত শত বিশৃংখল লোকের মধ্যেও পুলিশ জানমালের কোনো ক্ষতি হতে দেয়নি। কিন্তু আটক ব্যক্তিরা পুলিশের উপর লাঠি চার্জ করে বসে। এ ব্যাপারে দারোগা ইব্রাহিম খলিল বাদি হয়ে বৃহস্পতিবার থানায় একটি মামলা রুজু করেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host