1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৯৫ সময় দর্শন

শনিবার পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান জোলাপাড়া গ্রামে পানিতে ডুবে এক নারী মৃগী রোগীর মৃত্যু হয়েছে। তার নাম শাহনাজ খাতুন(৪২)। তিনি ওই গ্রামের আবু সাইদের স্ত্রী।

স্থানীয়রা জানান,শনিবার সকালে শাহনাজ খাতুন তার চার মাসের শিশুসন্তানের কাপড়-চোপড় ধুতে পিছনের পুকুরে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দুপুরে ওই পুকুরে তাকে ভাসতে দেখা যায়। তারা আরো জানান ওই নারী একজন মৃগী রোগী ছিলেন।

ভাঙ্গুড়া থানার (ওসি) মুঃ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশের একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host