1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে জানা যাবে ২৫ আগস্টের পর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫৫১ সময় দর্শন

 মহামারি করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে  তা ২৫ আগস্টের পর জানা যাবে।

সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার এ কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার যখনই সিদ্ধান্ত হবে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কি না তা ২৫ আগস্টের পর জানানো হবে।

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে সচিব বলেন, আমরা যখন পরীক্ষা নেব, প্রকাশ্যে ঘোষণা করবো। শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো।

কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব।

তিনি বলেন, এ বিষয়ে গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করা হবে।

জেএসসি পরীক্ষা নিয়ে সচিব বলেন, শুধু জেএসসি না, অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞরা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ঘোষণা করবো আমরা কী করতে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host